শরৎ শরৎ
শরৎ শরৎ, শিউলি শরৎ
খুশির উঠোন জুড়ে,
দুধ-সাদা মেঘ, হাওয়াই মিঠাই
ওই নীলাকাশপুরে !
শরৎ শরৎ, পালক-শুভ্র
কাশের চামর দোলা,
নাকছাবি মন ঘাসফুলেরা
বেজায় আত্মভোলা
শরৎ শরৎ, টাকডুমা ডুম
ঢাকের তালে মন,
ঝরনা খুশির দুর্গাপুজোর
শরৎ-নিকেতন !!
ছড়াকার সুব্রত দাস
কেশবপল্লী, গরিফা, উত্তর ২৪ পরগনা
0 Comments