ধূসর অধ্যায় ~ তুলসীদাস ভট্টাচার্য'র কবিতা


ধূসর অধ্যায়
তুলসীদাস ভট্টাচার্য

পাতায় পাতায় স্বাক্ষর 
নির্জনে একাকী ঈশ্বর 

পাতাবাহারের নিচে কাজলটানা চোখ 
ঘুঙুর ফেলে গেছে পার্থিব যত শোক

রেখায় ও তুলিতে সেজেছে ক্যানভাস 
একখন্ড মেঘের পাশে লাজুক বাতাস

চড়ুইয়ের ধূসর ডানায় গ্রামীন অক্ষর 
খুঁটে খুঁটে খায় নগ্ন প্রহর ।

কবি তুলসীদাস ভট্টাচার্য
শালডাঙ্গা, জগন্নাথপুর, বাঁকুড়া
















0 Comments