
সবার স্বপ্ন লেখা হয়না
নিশিকান্ত রায়
স্বপ্ন গুলো জমাট বাঁধে বরফ কলে হাজার বছর
সবার স্বপ্ন লেখা হয় না।
সবার স্বপ্ন লেখা হয় না।
মাঠের মানুষ ঘাটের মানুষ পথের মানুষ শ্রমের মানুষ ঘামের মানুষ টুকরো টুকরো দুঃখের মানুষ সবার স্বপ্ন লেখা হয়না।
ভোটের পাতায় প্রজাতন্ত্রের মানুষ
নিয়ে খেলা হয় না।
গন্ডি ভেঙে এগিয়ে চলা অবাধ্যতায়
শোষণ শাসন লেখা হয় না ।
শেকল পোড়া রোদের ছবি আঁকতে গিয়েও আঁকা হয় না।
সবার স্বপ্ন লেখা হয় না।



1 Comments
বেশ ব্যঞ্জনাধর্মী কবিতা 🌹ভালো লাগলো
উত্তরমুছুন