গুলির শব্দ ~ হীরক বন্দ্যোপাধ্যায়ের কবিতা


গুলির শব্দ
হীরক বন্দ্যোপাধ্যায় 

বাতাসে বারুদ গন্ধ
গুলির পর গুলি চলছে
একের পর এক পড়ে যাচ্ছে মাটিতে
রক্ত স্রোতধারা নদী...

কারো ভাই, বন্ধু প্রেমিক প্রতিবেশী
প্রতিযোগিতায় প্রতিবেশীর প্রতিবেশী...

এক যুবতী সামনে এসে পৌঁছয়
শরীরের বস্ত্রখণ্ডগুলি একে একে খুলে পড়ছে
আর বলছে ,গুলি কর গুলি কর
শুয়ারকা বাচ্চা খানকির ছেলে
যৌনাঙ্গে গুলি কর
সোজাসোজি গুলি কর...

ছায়া আরো গাঢ় হয়
ঝটাঝট আগ্নেয়য়াস্ত্রগুলি পড়ে যায়

বাড়ি ফিরে স্নান করিনি
আমি পথিক
দূর থেকে চেয়ে আছি
প্রকৃত সারস উড়ে যাচ্ছে
দেখছি সূর্যাস্ত হচ্ছে...

কবি হীরক বন্দ্যোপাধ্যায় 
মালঞ্চ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান














1 Comments