
স্বপ্নের কাছে
বিপ্লব ঘোষের কবিতা
বহুপথ হেঁটে এসে
নদী তীরে এসে
চলে যাবো ভেসে।
স্বপ্নে দেখা অনন্তের পথে।
আমি তাঁকে লালন করেছি
জন্মেরও আগে।
সেখানে মানুষের পরিচয়
কেউ কারো নয় ।
তারা জানে বহু পথ ঘুরে
এই প্রকৃতির কাছে
পূর্বপুরুষ শুয়ে আছে ।
সমস্ত পোষাক ছেড়ে
ফকিরের বেশে
লোভ ক্রোধ হিংসা মায়া রেখে
যাবো পৃথিবীর পারে ।
সন্ধ্যার চাঁদ পাহাড় ছুঁয়ে
নদীর জলে কী কথা বলে !
শুধু এইখানে স্বপ্নেরা থাকে।
সেই সত্য স্বপ্নের কাছে যাওয়া
এইটুকু তো চাওয়া।



0 Comments