
নিস্তব্ধতার ক্যানভাসে
সুজিত কুমার মালিক
বিবর্ণতার হলদেটে ক্যানভাসে
অমলিন কিছু স্মৃতিপট।
সব ক্যানভাসে রং লাগে না,
তুলির আঁকিবুঁকি ছাড়াও
উদ্ভাসিত হয় ক্যানভাস।
নিস্তব্ধতার বুকে কান পাতো,
আছে কোনো আর্তনাদের হাহাকার!
খুনসুটি আলাপনে স্বরগমের আলাপ
ভৈরবী রাগে অক্ষত কথকথার হিসাব।
ব্যস্ততার যতিচিহ্নে সরব নীরবতা,
অনভ্যাসি অভ্যাসে পোক্ত হয়
ভালোবাসার আদরদাগ।
কবি সুজিত কুমার মালিক
মইখণ্ড, হেলান, আরামবাগ



0 Comments