
খেদ
সুজিত রেজ
যত বয়স বাড়ছে
ডুগডুগির চামড়ার মতো
শুকিয়ে যাচ্ছে দেহবিতান
কিন্তু বাজছে না টং টং করে
বরং ঢ-কারের ধ্বনিমালা
মাঠ আছে
ঘাট আছে
জল আছে
নল আছে
আল আছে
ঢাল আছে
মিল আছে
খিল আছে
শুধু নেই...
আকাশ
তালগাছ
তরঙ্গ
গতি
অনুপ্রাস

কবি সুজিত রেজ
চুঁচুড়া, হুগলি, পশ্চিমবঙ্গ


0 Comments