নিয়তি ~ জয়ীতা চ্যাটার্জী'র কবিতা


নিয়তি 
জয়ীতা চ্যাটার্জী

হে বিধাতা যাকে তুমি জন্ম দিলে
আজ তাকে তুলে নাও বুকে
এই অনন্য আঁধার থেকে
কষ্ট নয় কারো নিজ অধিগত
সমস্ত অর্জন আজ গেছে পুড়ে
কি জানি কার অভিশাপে তবু
হে বিধাতা তোমার অজেয় গতি সন্মুখে যে সমর
জয়ী করো আমায় আনো কুশল
আমার স্থায়ী বৃক্ষ হৃদয়ে মননে
ধুয়ে দাও দুঃখের বীজ
ধুয়ে দাও আমার রক্তের ক্ষত
পাঁজর থেকে তুলে নাও স্মৃতি বিস্মৃতির যন্ত্রণার কাঁটা
আমার পড়ে আছে আজ চোখের জল
যা শুধু নেমে গেছে হৃদয়ে
অনিঃশেষ একা আমি দাঁড়িয়ে থাকি
আঁধারের স্তূপে তুমি ফিরিয়ে নাও আমায় তোমার বুকে
প্রতিটি শোক ধ্বংস করে নেয় আমায় ধ্বংসের মধ্যে
খুঁজে নাও আমায় হৃত সন্তানের মুখের মতো
হে বিধাতা দুঃখের দ্রবণ থেকে শিলা করো আমায়
নিজের নিয়তির মতো।।

কবি জয়ীতা চ্যাটার্জী
নাগবাগান রোড, শ্যামনগর, পশ্চিমবঙ্গ



























0 Comments