শৌভিক চ্যাটার্জী'র কবিতা


"অসুখ করেছে"

বর্ষাকে অসুখ বললে,পৃথিবীর শরীর বোধহয় শান্তি পায় কিছু!

ভয়ানক ব্যাধি তে কালো হয়ে আসা পৃথিবীর শরীরটা যে কী ভারবহ,জানে;যারা বৃষ্টিতে ভিজে আসছে রোজ!
বৃষ্টিতে প্রেম আসে না আর।

জানোয়ারির শীত আসে,ভীষন জলো হাওয়া আসে,
জ্বর আসে আর আসে অসুখ-কান্না!

শৌভিক চ্যাটার্জী 
 কালনা, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ 













0 Comments