ঐন্দ্রিলা মজুমদারের কবিতা



সহজ কি ? 

সবকিছু দূরে সরে যায়,
হারায় প্রেমের মাঝে প্রেম।
ফেলে আসা স্মৃতির ভীড়
ছেঁড়া ছেঁড়া স্বপ্ন বোনে।

বৃষ্টিস্নাত শহর প্রশ্ন সাজায়,
বদলেছ কতটা,নাকি বদল শহরটারই?
রংচটা দুপুরের ঘুরপাক মায়াজাল,
ছুঁয়ে থাকা রেস্তোরাঁর আবডাল।

ঝরে পড়ে একে একে সব, সবকিছু-
বিশ্বাস,বিষণ্ণতা,দায়বদ্ধতা।
শুধু আলগা হতে পারে না জাদুকরী মন।
আঁজলা ভরে তুলে নেয় সবটুকু -
রিফু করে নিপুণ কৌশলে ।

সবকিছু দূরে সরে যেতে চায়,
সহজ  হয় না…..
সবটুকু আগুন পেরিয়ে
মেঘমল্লার মন
সুর তোলে বিঠোফেন।

কবি ঐন্দ্রিলা মজুমদার
১০,মতিলাল গুপ্ত রোড, কলকাতা, পশ্চিমবঙ্গ 





















0 Comments