
ফুল
সূর্যটাও ভুলে যায় আলো দিতে।
তার ভেতরের দহন তাপ ছড়িয়ে যায় একা
শরীর থেকে আলো ছুটে দিগ্বিদিক এলোপাতাড়ি।
গুমোট আলোর ভিড়ে ডাল ভরে যায় ফুলে,
লাল নীল হলুদ গেরুয়া সাদা।
ফুল ছিঁড়ে পড়ে যায় উন্মুক্ত পায়ে
ফুল ছিঁড়ে বুকের পাঁজর ছুঁয়ে গড়িয়ে যায় পথে।
সহধর্মিণী দাঁড়ায় পাশে এসে।
সেও কি তখন ফুল হয়ে যায়!
ফুলেরাও ঘর বাঁধে সংসারী হয়ে বাঁচতে চায়।
কিন্তু কি আশ্চর্য!
প্রথম ফুলটা কপালে ছুঁইয়ে দেয়।
প্রথম ফুলের মত প্রথম প্রেমের ভোর তার দেহে ভাসে।
প্রথম প্রেমের গন্ধ প্রথম দেখার ফুল প্রতিদিন ফুটে থাকে ডালে।
ঘরের পাশে থেকেও তার ঘর করা হয়না কখনও।
ঘরের রুপচর্চা করতে করেতেই তার রুপ থেকে নেতিয়ে আসে মৃত্যুর গন্ধ।
রোদ বৃষ্টি ঝড়েও তার গন্ধ ভাসতে ভাসতে আগুন হওয়ার আগেই জরায়ুতে প্রবেশ করে।
কবি নিশিকান্ত রায়
লালমনিরহাট, বাংলাদেশ



0 Comments