
আলাদা...
হয়তো মনে নেই কিছুই!
রৌদ্রদগ্ধ দিনের শেষে ভ্যাপসা বিকেলে
সবার চোখ এড়িয়ে পথ চলা;
অলস ভ্যাপসামো কাটিয়ে কয়েকটা কথা বলা,
হয়তো মনে নেই কিছুই!
হয়তো মনে নেই কিছুই!
খাতার ভেতর খোলা চিঠি,
যত্ন করে কুড়িয়ে আনা কয়েকশো বকুলের
একমুঠো সুগন্ধিত উষ্ণতা;
চোখে লেগে থাকা চোখের অস্ফুট আকাঙ্ক্ষা।
জানি মনে নেই,তবুও মনে করিয়ে দিতে
ইচ্ছে হয় বারবার ; সুযোগ পেলেই,দূর থেকেই।
মনে করিয়ে দিতে ইচ্ছে করে,ক্রমাগত বাড়তে থাকা আলাদার তালিকা:আলাদা কলেজ, আলাদা বিষয়,আলাদা শহর,আলাদা অস্তিত্ব,আলাদা কাছের মানুষ,আলাদা সব আলাদা,শেষ পর্যন্ত হয়ত গোটা জীবনটাই...!
কবি অমিত কুমার সাহা
দণ্ডপাণিতলা ঘাট রোড, নবদ্বীপ, নদীয়া



0 Comments