মহুয়া গাঙ্গুলীর কবিতা


ফেরারী মন

ফেরাগুলো সারাক্ষণ না ফেরার গল্পগুলো লেখে।  ফেরারী মন‌ আষ্টেপিষ্টে স্বপ্ন দেখে ফিরে পাওয়ার আশায় বেঁধে;                                                                  ক্ষণিকের দোটানায় অনেকটা নীরবতা,গভীরতায় খুঁজতে থাকে অনেকটা সময়।

কোনো নীরবতাই নীরব নয় বরং অনেকটা অনুভূতি ঘিরে থাকে এক নিশ্চিত ক্ষত...
রক্ত মাংস দিয়ে গড়া গল্পগুলো শব্দছকে বন্দী,
অসুখ সুখে নীরবে অকাল শ্রাবণ বন্যায় বানভাসি।

ফেরারী মন বিনিদ্র রাত জাগে,
নীরবে ঐ অনুভূতিগুলো ফিসফিসিয়ে শীতল পাটি বিছিয়ে প্রতীক্ষারত;
স্মৃতির শয্যায় গল্পগুলো ছুঁয়ে একটা কথাই কানে কানে শোনায়...সমান্তরাল গল্পগুলো সব ভালো থাক;কথায় কথায় গোপন মন যাপনে।।

কবি মহুয়া গাঙ্গুলী
রহড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা 




























0 Comments