
শ্রমনিবিড়
সুমনা ভট্টাচার্য্য
শব্দ শরীর জানে সে যন্ত্রণা -
প্রস্তাবনা খুঁজে চলে উপশম
নিবিড়তা জানে সব দ্বীপ “সুচেতনা”...
আঙুলের ঘামে যখন শব্দশ্রম।
কাটাছেঁড়া জুড়ে উত্তাপ বিনিময়
শ্যাওলা নিছকই ব্যথার অংশীদার-
পথের গরজে রোজগেরে রোজ ক্ষয়
ব্যালকনি ছুঁয়ে রাতের অঙ্গীকার -
বুক চেনে কোন্ নীরবতা বাঙ্ময় -
জ্বর-ঘোর কেন ছুঁলেই সংক্রমণ
ছত্রে উশুল মরশুমি অনাদায় -
বিষাদ নয় শুধু মেঘের সংস্করণ ;
শব্দ মুঠোয় আকাশের ছায়া ঘর
যার খোঁজে দলছুট এক ফিনিক্স -
আগুন ও জানে দাহ ও সে নশ্বর-
যার দায় মোছে অক্ষর কার্নিস...



0 Comments