
প্রেমিকার শহর
তুমি তো বলেছিলে নীলাদ্রি একদিন যাবে
আমিও সাতপাঁচ না ভেবে বলেছিলাম একদিন যাবো।
সত্যি বলতে কি?
প্রেমিকার শহরে বারবার ফিরে যেতে
কার না ভালো লাগে।
আর শহরটাই যখন হয়ে ওঠে প্রেমিকা শহরের বুকে বয়ে চলা নদী
আর কত পদচিহ্ন পুংলিঙ্গ -স্ত্রীলিঙ্গ
আঁকা হয়ে যায়, মুছে যায় - তাই না!
তোমার আমার নদীতে...
কোনো গভীরতা নেই,নৌকো নেই,প্লাবন নেই,উত্তাল ঢেউ নেই,যাত্রীও নেই!
বন্দরের আলোক নিভে গেছে!
বাতিস্তম্ভ একাকী দাঁড়িয়ে আছে।
তুমি বলবে-জোনাকি।
ওরাও আলো নেভাতে ব্যস্ত
আলো নেই,শুধু অন্ধকার!
তবু চলো,নীলাদ্রি-
প্রেমিকার শহরে একবার অন্ধকার হাতড়ে আসি



0 Comments