আঁচড় ~ শর্মিষ্ঠা ঘোষের কবিতা


আঁচড়
শর্মিষ্ঠা ঘোষ 

পরমাত্মীয়া থেকে অপরিচিতা

পলকের এক-দশমাংশ সময় নেয় 
অলকানন্দা। 

পদস্খলনের পূর্বেই যার সাবধানী হাতের টান,

নাকচ অনুরোধেও, শুরু করে বলত, "আমার সাথে গাও"

সময়ের নির্গমনে ডাকাতিয়া মিঠে অতীত 

পার জুড়ে দাম্ভিক স্পর্শ আজ।
বিরুদ্ধ মনে বিপক্ষের পক্ষপাতিত্ব মানতে নারাজ 

তবু অনড় আঁচড় 

ছেড়ে যাওয়া বা ফেলে আসা পথের... 


কবি শর্মিষ্ঠা ঘোষ 
লক্ষ্মী নগর, দমদম, কলকাতা 





 

1 Comments