꩜ রূপান্তর ꩜






           সুমিত মন্ডল🔸পুরুলিয়া🔸



মাটি খুঁড়তে খুঁড়তে কি সব পাওয়া গেছিল
যা আগুনে শুধু গলে,
যদি টোকা দাও তবেই গম্ভীর  আওয়াজ আসে ।
পরে জানা গেলো ওগুলো ধাতু,
আওয়াজটা ধাতব ।
তারপর বিবর্তিত হতে হতে আজ আধুনিক রূপে ।
আধুনিক সজ্জা আজ তার ব্যবহারে।
কাঁটাতার সেই ধাতু
বুলেট সেই ধাতু
সেতারের তারেও ধাতু
শুধু আওয়াজ গুলো ভিন্ন ভিন্ন !

0 Comments