𒄶 গোবিন্দ মোদক🔸রাধা নগর, নদিয়া🔸
ঘুম ভেঙে রোজ রাতে
নুটু লেখে ছড়া খুব,
ছড়া শুনে জেগে গেলে
নুটু বলে চুপ ! চুপ !!
এই সব ছড়া আমি
খুব খুব ভালো বাসি,
ছড়া লিখে রাণা ঘাটে
কেজি দরে বেচে আসি !
ছড়া মোটে সোজা নয়
বেশ আছে দাম তার,
টাকা বেশ পাই বলে
ছড়া লিখি বার বার !
এই কথা শুনে কাকা
খুব বেশি খুশি হয়ে,
ছড়া লেখা সোজা বলে
বসে গেল খাতা নিয়ে !
তার পর সারা দিন
কাকা করে প্রাণ পাত,
ছড়া তবু হয় নাকো
ব্যথা শুধু হলো হাত !
তিন মাস শেষে কাকা
মেনে নিয়ে পরা জয়,
কান মুলে কেঁদে বলে
ছড়া লেখা সোজা নয় !!



0 Comments