অন্তরা দাঁ'র কবিতা

বিষাদে'র ঘুমঘোরে

বিষাদে'র ক্যাকটাসে ফুটে ওঠে
ঘুম ঘুম ফুল, 
ব্লটিংপেপারে'র মতো শুষে নেয় 
আক্ষেপ, 
বেদনা'র গাঢ় দাগছোপ, 
নিজের পায়ে'র শব্দে তখন 
মোৎজার্টে'র সিম্ফনি বেজেছে,  
অক্ষরের নকশীকাঁথা জুড়ে 
বহতা জীবনের গল্পে'র ক্যাকোফোনি,
বিষন্নতার ভাগশেষ উপচে 
আসন্ন রাতের নিশিগন্ধা সুখের হাতছানি, 
যা কিছু অধরা মুঠি'তে, 
আযৌবনে'র ঈপ্সিত বকুলে'র ফুল 
ব্যথায় ঝরেছে নষ্ট গলি'র অন্ধকারে,
সোনালী সুখের স্বপ্নে তবু 
জীবনে'র ফেরিওয়ালা হাঁক দিয়ে যায়,
"এ সুযোগ পাবে না আর "!        
বিসমিল্লা'র সানাই ডাকলে
বিশ্বনাথে'র অযুতবছরের ঘুম ভেঙে যায়। 

কবি অন্তরা দাঁ
কাঁটাপুকুর উত্তর, পূর্ব বর্ধমান 












0 Comments