
ফেবুতে একটা জব্বর পোষ্ট
সারারাত বিষন্নতার সঙ্গে কাটালাম
সকাল হতে দেখি
একটা গাছে বসন্ত আটকে
বিষন্নতা ঘিরে ফেলেছে গাছটিকে
শীতের মিছিল দিয়ে
বসন্ত হু-হু শীতে কাঁপছে
ঠিক অভিমণ্যু দশা !
ম্রিয়মান সূর্য অধিক বিনয়ী
বাকি গাছগুলো বিকেলের ঝিমে নিমগ্ন
সমুদ্রের তরঙ্গে শুধু নুন ভেসে আসছে
কেবল অজানা একটা পাখি
তার সমস্ত সত্তা ছড়িয়ে শিস ঢেলে দিল
আকাশে বাতাসে
শিস ছড়িয়ে পড়ল বন জঙ্গল গ্রাম নগর প্রান্তর
আমি কুকুরের মতো আড়াই পাক ঘুরে
আবার শুয়ে পড়লাম।আর একটু পরে
এটা নিয়ে একটা জব্বর পোষ্ট দেব ফেবুতে।
কবি সুকুমার হালদার
৪/১ যাদবগড়, হালটু, কলকাতা



0 Comments