মাস্টার মশাই
পাড়াটা বড্ড অন্ধকার। সব চোখ, কান, নাক, মাথা বন্ধ। এর ওর ফল মূল, জ্বালন, ফসল চুরি, ওয়াগন্ ব্রেকার। তার ওপর পানীয়, ধোঁয়া আর অশ্লীল শব্দ, কখনও কখনও রক্ত মেখে নেয়। বিদ্যাসাগরের বর্ণপরিচয় প্রথমভাগ আর ধারাপাতের শতকিয়াই শিক্ষা।
তিনি আসেন। আলো জ্বালানোর কৌশল শেখাতে। শক্ত পোক্ত। মুখময় দাড়ি গোঁফ। গোটানো হাতা। সুর ওঠে এক এক্কে এক, ঐক্য, বাক্য, মাণিক্য, মুখ্য। এ ফর্ অ্যাপেল্ , বি ফর্ বল্ , সি ফর্ ক্যাট্। আলো জ্বলছে। ওয়ান্ ,টু, থ্রি,ফোর্ ,ফাইভ্, সিক্স,সেভেন্ ...। গীর্জার বারান্দায় ক্লাস। একটু ঘিরে। তারপর গীর্জাতেই।
মাধ্যমিক একজন এ পাড়াতেই। পাড়াতেই যদি আলো থাকে তবে বাইরের আলোর প্রয়োজন কি? প্রদীপে তেল, সলতে জোগালে তবে আলো। মোমবাতি তো জ্বলতেই থাকে। তাছাড়া গীর্জাতে মোমবাতি জ্বলে, প্রদীপ না। চোখেরা আলো চিনতে শিখেছে। আলোর খোঁজে বেরিয়েছে প্রাইমারী, হাইস্কুল।
একদিন সাড়ে ন'টা, দশটা, এগারোটা, বারোটা ...। নাহ্, স্যার আসেনা। আসেই না। সরু মোমবাতি চটপট জ্বলে। নেভেও। তবু কেরোসিন কুপি, হ্যারিক্যান্ , লন্ঠন জ্বালানোর স্বপ্ন দেখে কেউ কেউ। মাস্টারমশাই বুকের ভেতর আলোর স্বপ্ন জাগিয়ে দিয়েছেন যে। আজ সব চোখ, সব মুখ অমল মাস্টার। পাড়াটায় আলো জ্বলে ওঠে।

বালিচক, পশ্চিমবঙ্গ, ভারত

0 Comments