লিজা লিনকনের কবিতা



চলে যাওয়া দিনগুলো 

ছেঁড়া অ্যালবাম হাতে ক্ষত স্মৃতি রোমন্থনে আমি
একাকী জানালায়, ব্যস্ত দুপুরের গরম নিঃশ্বাস—
লাল মাটির অভ্যর্থনা,পলাশের মালায় সঁপে দেওয়া মন
বিক্ষিপ্ত স্মৃতি সৌধের মধ্যে ফেলে আসা আবেগী প্রেম —
সত্যি কি প্রেম ছিল? না আবেগ?
কি জানি কাব্যিক ভাষায় কি নাম দেবে তোমরা—
জানো দিঘীর গভীরতা মাপা হয়নি কোনো দিন, সূর্যোদয় দেখেছি শুধু!
জোৎস্না রাতে সৌন্দর্য্য উপলব্ধি করিনি,টুপ টুপ বৃষ্টির শব্দ শুনেছি,
অনুভব করেছি নির্জনে ঝরা পাতার মর্মর ধ্বনি— 
পুরানো রাস্তার বাঁকে,অভিমানী সাক্ষাতে
নীরব দৃষ্টিতে ছিল আবারও একটিবার দেখতে পাওয়ার অভিপ্রায়!
চলে যাওয়া দিনগুলো,একসময় ছিল কত প্রিয়,আজও আবেশ অন্তহীন—

কবি লিজা লিনকন
সন্তোষপুর, শক্তিগড়, পূর্ব বর্ধমান 
































0 Comments