
দৃষ্টিটা
বাড়ি ফিরব বলে স্টেশনে বসে আছি
বাইশ বছর আগে একদিন
কলেজের শেষ ঘন্টা বাজার পর।
প্রত্যেকের পায়ে ব্যস্ততার নূপুর বাজছে।
ট্রেনও নিয়মিত আসছে যাচ্ছে...
বিকেল তখন সন্ধ্যার স্টেশন ছেড়ে
রাত্রি গামী।
কিন্তু আমি কেন উঠতে পারছি না?
কে ধরে রাখে আমাকে?
দৃষ্টিটা সরিয়ে নাও
সরিয়ে নাও তোমার দৃষ্টিটা
এবার বদনাম রটাবে লোকে!
কবি সজল কুমার টিকাদার
আরামবাগ,হুগলি, পশ্চিমবঙ্গ



0 Comments