পরস্পরের দেখা হলো না ~ উদয়ন চক্রবর্তী'র কবিতা


পরস্পরের দেখা হলো না
উদয়ন চক্রবর্তী 

দুদিকে দুটো ঘর 
দরজা আছে জানালাও
যাতায়াত করে করে কোনো বন্ধন নেই
হাট করে খোলা নেই তবুও অবাধ  
ইতিহাস হবো বলে এ আসা যাওয়া 
শূন্যতা ঠিক সময়ে এসে বলে যায় সন্ধ্যা নেমেছে খেয়াল রেখো।
রক্তের গ্রুপ কী?রক্তে শর্করা কত? কোলস্টোরোলের মাত্রা কত ফিসফিসে কথা অস্পষ্ট কুয়াশায় হেঁটে যাওয়া 
সিস্টার ভেন্টিলেটর প্রস্তুত করুণ তাড়াতাড়ি 
দরজার কাঁচে কৌতূহলী চোখের যাতায়াত
একটা মায়াবী ভ্রমণ একা সে যাত্রাপথ 
ভ্রমণ শেষে অদৃশ্য গাইড বলে যাচ্ছে ভ্রমণ শেষ নেমে আসুন ওদিকে যান এগিয়ে যান।
দুটো ঘর দুটো জানালা দুটো দরজা বারবার যাতায়াত তবুও দেখা  হলো না পরস্পরের।

কবি উদয়ন চক্রবর্তী 
কোন্নগর, হুগলি, পশ্চিমবঙ্গ



0 Comments