
বিকালের শেষ রোদে
ভাবনার চাদরে আটকে যায় সকাল
ফেলে আসা শহরে একলহমায়!
ফুরাতে চেয়েও ফুরায় না রাগ-রাগিণী
দারিদ্রের হাতকাটা, বুকচেরা চরিত্রে__
হিরোইন, হলিউড ছাড়িয়ে।
বিস্মৃতির অতলে সর্দিকাশি-সংসর্গ
প্যারাসিটামল কিংবা ডাইক্লুইন কম্পানি
জিজ্ঞাসার মানদণ্ড ভুলে, ব্লাঙ্ক ভার্স
রশিতে টানাটানি, ক্লোজ কনফ্লিক্ট
বিকালের শেষ রোদে শুকায় মন
অজানা স্রোতে জেগে থাকে আত্মা
কংক্রিটের প্লাটফর্মে নশ্বর দেহ
বিন্দুতে বাতাস এসে সুদূর নক্ষত্রে!
ফেলে আসা শহরে একলহমায়!
ফুরাতে চেয়েও ফুরায় না রাগ-রাগিণী
দারিদ্রের হাতকাটা, বুকচেরা চরিত্রে__
হিরোইন, হলিউড ছাড়িয়ে।
বিস্মৃতির অতলে সর্দিকাশি-সংসর্গ
প্যারাসিটামল কিংবা ডাইক্লুইন কম্পানি
জিজ্ঞাসার মানদণ্ড ভুলে, ব্লাঙ্ক ভার্স
রশিতে টানাটানি, ক্লোজ কনফ্লিক্ট
বিকালের শেষ রোদে শুকায় মন
অজানা স্রোতে জেগে থাকে আত্মা
কংক্রিটের প্লাটফর্মে নশ্বর দেহ
বিন্দুতে বাতাস এসে সুদূর নক্ষত্রে!


0 Comments