অনুশ্রী যশের কবিতা


শিকার

হাঁটু সমান অন্ধকার ঠেলে এগিয়ে যাই শিকারির মতো। আদিম প্রবৃত্তি। আমার চোখের নিচে শুয়ে থাকে আস্ত এক রাজধানী। অভুক্ত প্রতিবাদ কাতরায় । কান্না পায়, কিন্তু ভুলে গেলে চলবে না এখন আমি শিকারি। 

আজকাল তোমাকে ছুঁলে ভাত ফোটার গন্ধ পাই । শিরদাঁড়া বেয়ে উঠে আসে গন্ধটা। ছিটকে যাই। আমার চামড়ার নিচে পড়ে থাকে ফুটপাত। কে তুমি ? আসন্ন মৃত্যুর কানে মুখ রেখে গেয়ে চলেছ সুন্দরের গান! 

কবি অনুশ্রী যশ 
সুহারি, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ 


















0 Comments