বর্ষাযাপন ~ অভীক মুখার্জ্জী'র কবিতা


বর্ষাযাপন 
অভীক মুখার্জ্জী

রেনকোট জুড়ে শ্রাবন মাসে
তোমার নামের মেঘ জমে ঘোর, 
তবুও তুমি আকাশ চিড়ে
উপচে পড়ো বুকের ভিতর। 
মেঘের কাছে বন্দী জীবন
বৃষ্টি কুড়োয় শহর জুড়ে
দু'চোখ বেয়ে তরল  মন
লিপস্টিকেতেই গড়িয়ে পড়ে।

কবি অভীক মুখার্জ্জী
                 আড়িয়াদহ, কলকাতা, পশ্চিমবঙ্গ 



0 Comments