দুটি কবিতায় ~ তীর্থঙ্কর সুমিত


তীর্থঙ্কর সুমিতের কবিতা 

দু - এক কথা ৫

মনে হয় এখানেই ইতি টানার একটা দরকার আছে
কোনরকম স্বচ্ছন্দ বোধ নয়
বরং একটা অভিমানের বিকেল আঁকবো
রাতের প্রহরীরা দাঁড়িয়ে থাকবে
আমায় ঘিরে
তুমি বলবে...
আমি চাঁদ তারার গল্প শুনতে শুনতে
হারিয়ে যাবো আমার ভারতবর্ষে।

দু - এক কথা ৭

তোমরা বলো
চাঁদ হাসলে নাকি রাত্রি নামে
আমি শুনি কান্নার আওয়াজ
এ এক স্মরলিপির নিদর্শন
যাকে পারে ভর করে ওপরে
আরও ওপরে আমার---
একটা সকাল চেয়েছিলে
আর তুমি ,
কান্না ভেজা বিকেল উপহার দিয়েছিলে।

কবি তীর্থঙ্কর সুমিত
মানকুন্ডু ব্রাহ্মণ পাড়া, পশ্চিমবঙ্গ



















0 Comments