তিনটি কবিতায় ~ সৌম্য ঘোষ


সৌম্য ঘোষের তিনটি কবিতা 

হেমন্তের দিনে

আমার বারান্দা জুড়ে লতানো গাছ
তার কিশোরীমন যখন যুবতী হলো,
শরীর মেতে উঠলো
যৌবন,
লাজুকলতা আবির রঙা ফুল এলো
তার সুরের ভূবনে ।।

সকাল

কবি-র চেয়ে নিঃসঙ্গ
আর অরণ্যের চেয়ে ধ্যানমগ্ন
কেউ নয় ;
জ্যোৎস্নাপ্লাবিত একখণ্ড অরণ্যে
মৃগনাভির কান্নায়
ভিজতে ভিজতে
শুনতে পাই বনপলাশের কান্না ,

দীর্ঘদিনের যাপন ধ্বংস করে
জেগে উঠি,এক -

নিমগ্ন শীতল সকালে ।।

নৈসর্গিক

শব্দমিছিলের ভীড়ে
নির্জন পূণ্য ছুঁয়ে হেঁটে চলেছি--
সমাধিস্থ বনভূমির পথে পথে
অপরূপের দিকে।গভীরতর স্তব্ধতায়। 

বনান্তে লুপ্ত হয় পথরেখা...

আকাশের নীচে এসে দাঁড়াই...

দেখলাম---তোমার অন্তহীনতা ।।

কবি সৌম্য ঘোষ 
চুঁচুড়া, হুগলী, পশ্চিমবঙ্গ 



























0 Comments