ভয় নেই ~ শ্রীমন্ত সেনের কবিতা


ভয় নেই  
শ্রীমন্ত সেন

আগুনের পাশে বেশ গুছিয়ে বসেছি
অনুভবের আগুনে ছুঁড়ে ছুঁড়ে ফেলি
মানবিক লজ্জা আর প্রত্যয়ের অবশেষ
ঝলসানো হয়ে গেলে তারিয়ে তারিয়ে খাই
কবেকার সভ্যতার লবণ মিশিয়ে বেশ লাগে
জলদাগী মন ছদ্মবেশে ভীষণ জমাটি লাগে

তেরছা দৃষ্টিতে বৃষ্টিছাঁটে আর ভয় নেই
ভয় নেই মুগ্ধবোধ শব্দের আবহে
মমতার শব্দহীন উঞ্ছবৃত্তিতেও
এতটুকু ভয় নেই আর দেখা না দেখা দৃষ্টিতে
মানুষের দিকে তাকাতে তাকাতে
নিজের থেকে পিছনে ফেরা ব্যসনেও

কবি শ্রীমন্ত সেন 
২৯//ভাগীরথী লেন, মাহেশ, হুগলী


1 Comments

  1. আমার কবিতাকে স্থান দেওয়ার জন্য এই প্রিয় পত্রিকার গুণিজনদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভ কামনা অন্তবিহীন। হৃদস্পন্দন সারস্বত প্রয়াসের হৃদস্পন্দন হয়ে উঠুক--এই কামনাই করি।

    উত্তরমুছুন