
গার্হস্থ প্রেম
বিমল মণ্ডল
গ্রামের কোন এক গলির মোড়ে ঘরোয়া আলাপচারিতায় প্রেম কাহিনী
লাবন্য মাখা শরীরে উড়ে যাচ্ছে মেঘ
আকাশে বিবর্ণ আলোর ভেতর দিয়ে নতজানু হয়ে ঢুকে যাচ্ছে অসীম শূন্যে
গোটা গ্রামের কান্নার মাঝে সন্ধ্যা নামছে
অঝোরে বৃষ্টি হচ্ছে
ছোট্ট ছেলেটির খোঁজে বাবা হেঁটে চলেছে, তার মতো করে পাড়াগাঁর ঘোমটা দেওয়া বউটি আমার কাছে আসে
তার বুকে মাথা রেখে দায়িত্ব ভার অর্পণ করে হারিয়ে যাই নির্ঝঞ্ঝাট সংসারে
ঘনঘন বিদ্যুতের আলো গলির মোড়ে একেঁ চলে আমাকে নিয়ে গার্হস্থ প্রেম।
কবি বিমল মণ্ডল
কাঁথি, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ



0 Comments