
কবরের ডায়েরি
কাঞ্চন রায়
আমরা বেড়ে উঠতে উঠতে মরে গেছি,
এক হাঁটু কাদার পরিশ্রমে!
যদিও বর্ণাঢ্য দহন-কাঠ,
মৃত্যুর কারণ আজন্ম গোপন করে চলেছে...
এক স্থাবর কবরের ডায়েরি সম্বলে
মাটি কামড়ে পড়ে আছে 'বিশ্বাস'।
আমরা ফিরে আসতে পারি; এখনও—
যদি, আরো একবার আপিল করা যায় "আজাদী"।
বার্তা আসে—
আলো, জ্বলে উঠে পুড়ে যায়!
আমাদের স্বপ্নের মাটি। স্বপ্নেরা— বীজের খোলক!
উড়োজাহাজের "উইন্ডো সিট" পড়ে থাকে
উত্তরাধিকারের আশায়...



0 Comments