🔰 সুপ্রতিম রং 🔹টালিগঞ্জ,কলকাতা 🔹
🔥থানায় থানায় চলছে তল্লাশি। জামুরিয়া থেকে জেরুজালেম। আমি শ্রোডিনজার ইকুয়েশনে ভেসে চলেছি। গোটা পৃথিবী থমকে হাইজেনবার্গে। বিদ্যাসাগর সেতুর প্রতিটা থামে উদ্ধত জলরাশির বেজে ওঠা নিশ্চুপ থিম সং। আমি সময়ের সেই সুর বরাবর হেঁটে যাই। কোমল রে আর কড়ি মা অনুসন্ধান চালিয়ে খুঁজে পেয়েছে আমার পায়ের ছাপ, সমস্ত পরিকল্পনা নস্যাৎ করে বিষুবীয়চুক্তিতে স্বাক্ষর করে এইমাত্র ভেঙে দিলাম ধার করা তারকা পেনের নীব। গায়ে রক্ত মাখতে মাখতে তোমরা উৎসব করছো, আমি দেখতে পাচ্ছি পেট না থাকলে এতগুলা মাথা কাটা যেতনা, মন না থাকলে গনগনে লালচে আগুনে রাস্তার রঙ হতনা কালো। চুমুতে বিষ মিশিয়ে আমার প্ল্যাটার ভাগ করার আগেই, আমি হয়ে উঠবো বিপ্লবী নাথুরাম, কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই। মনে করো প্রশ্নটা কি ছিল---
"টীকা লেখ - মনুষ্যত্ব"।



1 Comments
অন্যরকম ভাবনা। বেশ।
উত্তরমুছুন