গোপীনাথ সূত্রধরের অণুগল্প


কথোপকথন  

হে রে শুশিলে ,তুই কি খুবরটা পাস নাই? কী খুবর রে মকর? তুই আবার কোথা থেকে কী খুবর আনলি রে?ওই রে মাষ্টার টা,রে বীজড়া হাইসকুলের হেড মাস্টার।হে রে মকর‌ তুই কার কুথা বুলছিস রে ‌আমি তো‌ কুছুই বুজতে পারছি না রে।ওই যে রে,কাজী নিজাম ‌মাষ্টার, শুনলাম ওকে নাকি মস্ত বড় পুরস্কার দিবেক‌ আমাদের এ সরকার। তুই কি হক কুথা বুলছিস?না‌কি তুই খেপী গেলি নাকি রে?না‌ রে শুশিলে আমি খেববো ক্যানে,পাড়ার বিটি ছ্যালে গুলো রাসতায় বুলছিল মোবাইলে তার মেলা ‌খুবর বেরাইচ্ছে‌, তাই আমি শুনে তুখে বুললাম।

ওই মাষ্টার টা ইস্কুল টাকে পেরান মনে করে ‌ভালো করে সাজাইচ্ছে,কত গরিবদের দান-ধান করে,জানিস?ইস্কুলের বিটি ছ্যালে,ব্যাটা ছেলে গুলো ও নাকি‌ তার পেরান। ইস্কুলে গাদা গাদা গাছ টাছ লাগাইছে।ওই‌রে বীরভূমে বুলপুরে রবি ঠাকুর যেমনটি কুরেছে না,এ ‌মাষ্টারটো ও তেমনটি কুরেছে। শুনছি মানুষ টা নাকি খুবই ভালো।হে রে‌ শুশিলে তুই এতো কুথা কী করেই বা জানলি? আমি মুক্ষু সুক্ষু মানুষ, পাড়ার ঔই‌ বিটি ছ্যালে‌‌গুলোই তো বুলছিল। তাই শুনে শুনে মুখে বললুম।ওই দ্যাখ পুবীর মাষ্টার টো এদিকে আইসছে -ওকে শুধো না,শুধো?

এ মাষ্টার ,তুমি কি খুবরটা শুনেইছো ওই বীজড়া ইস্কুলে র হেড মাস্টার টো এবছর ইয়া বড় পুরস্কার  পাবেক?ও-ও-,ও কাকা‌ তুমি শ্রদ্ধেয় কাজী নিজামুদ্দিন স্যারের কথা বলছো? উনি এ বছর শিক্ষক দিবসের দিন" শিক্ষারত্ন "পুরস্কার পাচ্ছেন। আমাদের এই‌ সরকার উনার ‌কৃতিত্বের জন্য এই পুরস্কার ধার্য্য করেছেন। তোমরা কি জানো না কাকা, উনি আমাদের অণ্ডাল গ্ৰামেই এতদিন শিক্ষকতা করেছেন। উনি আমার শিক্ষক এবং ‌প্রণম্য।

দ্যাখলি রে শুশিলে, আমি মিছে কথা বুলি নাই। সবাই ওকে ভগবান বুলে জানিস?পুবির মাষ্টার ঠিকই বুলিছে,ও --ও--ও, আমার বেটা টো তো তার কাছেই ইং রজিটো পড়েই মাধ্যমিকটা পাস কোরল। আমার এখুনি সব মনে পুড়েছে।শুশিলে শুন শুন কারা দ্যাখ মাইকটোতে গান‌ লাগাইচ্ছে--

"আমার এই দীপ না ‌জ্বালিলে‌দেয়‌না কোন আলো, আমার এই ধূপ না পুড়ালে‌ পাবে না যে কোন গন্ধ।"

    গল্পকার গোপীনাথ সূত্রধর
দুর্গাপুর,পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ 



















0 Comments