চিরঞ্জিৎ বৈরাগীর কবিতা



নতুন পরিচয়

কত স্মৃতি মিশে থাকে গ্ৰামোফোনে
আর ট্রাম রাস্তায়
রথের চাকায় লেখা, চাতকের ইতিবৃত্ত!

সম্মোহনের নাকচাবিও কপালে
চাঁদ-চোখে তিলক,
বিক্রি-বাটায় মেটাল জ্যোতিষ
ভাগ্য গণনার সাতকাহন

প্রতিটি শিরা-উপশিরায় গবেষণা
কত কালের বৈকালিক হিসাব,
একটি শেষে, নতুন আসে জন্মবৃত্তান্ত!

আবার পরিচয় হোক__

বসন্ত রঙে প্রতিটি অক্ষরে
মরিচা শরীরে অঙ্কুরিত বৈশাখ

অথবা
সুন্দরের পতাকায় নতুন সকালে!


কবি চিরঞ্জিৎ বৈরাগী
যাদবপুর, শাঁকদহ যাদবপুর, উত্তর ২৪ পরগনা

























0 Comments