
অশুচি শহরে
কাঞ্চন রায়
তারপর মেঘেদের কাছাকাছি এসে
দম বন্ধ হতে লাগলো!
পথ ঘাটে আস্ত আস্ত
দলা পাকানো মানুষের ঢিপি
দেখতে লাগলাম। অসহায়!
প্রচণ্ড পরিমাণে কাঁদতে চাইছে চোখ;
যদি তৃষ্ণা মেটানো যায়--
কিন্তু ইতর চোখে বাষ্পটুকু নেই!
আমাদের ঘর বলতে তখন শুধু কুয়োপাড়,
বিছানা, পৌরদপ্তর জমা নিয়ে গেছে রসিদ কেটে--
চিতাকাঠের অগ্রিম আয়োজনে।
মাথার ওপর আকাশ বলতে শুধু ধোঁয়া;
যারা বড়োলোক তারা কাগজের ওপর
শুয়ে আছে, আগুনের অপেক্ষায়!
অশুচি দেহগুলো শহর জুড়ে ভেসে বেড়াচ্ছে--
আমি তখন দরজার পর দরজা কড়া নেড়ে চলেছি,
যদি পাথরের ওপারে শহরের দেখা মেলে...
দম বন্ধ হতে লাগলো!
পথ ঘাটে আস্ত আস্ত
দলা পাকানো মানুষের ঢিপি
দেখতে লাগলাম। অসহায়!
প্রচণ্ড পরিমাণে কাঁদতে চাইছে চোখ;
যদি তৃষ্ণা মেটানো যায়--
কিন্তু ইতর চোখে বাষ্পটুকু নেই!
আমাদের ঘর বলতে তখন শুধু কুয়োপাড়,
বিছানা, পৌরদপ্তর জমা নিয়ে গেছে রসিদ কেটে--
চিতাকাঠের অগ্রিম আয়োজনে।
মাথার ওপর আকাশ বলতে শুধু ধোঁয়া;
যারা বড়োলোক তারা কাগজের ওপর
শুয়ে আছে, আগুনের অপেক্ষায়!
অশুচি দেহগুলো শহর জুড়ে ভেসে বেড়াচ্ছে--
আমি তখন দরজার পর দরজা কড়া নেড়ে চলেছি,
যদি পাথরের ওপারে শহরের দেখা মেলে...



0 Comments