সিন্ধু লিপি ~ শুভজিৎ দাসের কবিতা


সিন্ধু লিপি
শুভজিৎ দাস 

"দু - ফোঁটা কথা সেদিন 
বলা হয়নি ,
শোনা হয়নি তোমার অবলা পথভ্রষ্ট হাসি ,
সেদিন ,
প্রতিচ্ছবির বেদনায় ভাতের জন্ম 
নিয়েছিল,
ইতিহাস খুঁজে চলেছে অধ্যায়ের পুঁথিতে 
লিপিতে,
গোলাপের অপক্ক দলমন্ডল ঝড়ে যাচ্ছে 
আমার দেহজ সভ্যতার অবলা উদ্ভাসিত 
সূচিপত্রে।। " 

কবি শুভজিৎ দাস 
শেওড়াফুলি, হুগলি, পশ্চিমবঙ্গ 


























0 Comments