দুটি কবিতায় ~ দেবাশীষ মুখোপাধ্যায়


দেবাশীষ মুখোপাধ্যায়ের দুটি কবিতা 

কবিতা কলমের প্রসববেদনা

কবির ঘুম নেই
শব্দদের সঙ্গে তার রাত জাগা
তারারা মাটিতে নেমে
বসে থাকে গল্প শোনার অভিলাষে
মুখ তুলে কবি তাকালেই
এক সদ্যোজাত কেঁদে ওঠে মায়ের কোলে

কালপুরুষ ঘুরে বেড়ায় পায়ে পায়ে

শীর্ণ গাছ দুহাত বাড়িয়ে
সবুজ দিনের আত্মকাহিনী স্মরণে
পাখিরা আর আসে না
বাসা পড়ে আছে পরিত্যক্ত প্রাক্তন
মেঘ উঁকি দেয় বুভুৎসায়
বৃষ্টিরা বন্ধু হয় মাঝে মাঝে
জলসিঞ্চনে সজীব স্নাপন তাদের
গাছ জানে যৌবন আজ অতীতের সিন্দুকে
শিকড়েও কমেছে জোর
হয়ত কালবৈশাখী তাকে আছড়ে ফেলবে
কুস্তির প্যাঁচে এক পড়ন্ত বিকেলে
দুঃখী মাধবীলতা চেয়ে দেখে 
এ চলে যাওয়ার অনুক্ষণ
মনখারাপের পাঁচালিতে শুধু অন্তিমের সংনমন

কবি দেবাশীষ মুখোপাধ্যায়
কাঁঠাল বাগান, উত্তরপাড়া, হুগলি














1 Comments

  1. কবি দেবাশীষ মুখোপাধ্যায়,
    আপনার কবিতা আমায় আবিষ্ট করে রাখলো। সুন্দর হয়েছে।

    উত্তরমুছুন