উষ্ণতা ~ পিঙ্কি ঘোষের কবিতা


উষ্ণতা
পিঙ্কি ঘোষ

কুয়াশার চাদর সরিয়ে
প্রথম রৌদ্র হবো,                                                
তোকে স্পর্শ করে
উষ্ণতা দাবী করবো।

মনকে শেখাবো স্বাধীনতার
নির্ভুল সমীকরণ,
নিরাপত্তার খোঁজে সাহসী হয়ে
আগামীর দাবী করবো।

কবি পিঙ্কি ঘোষ
                  কলকাতা ৫৯, পশ্চিমবঙ্গ, ভারত



0 Comments