
ম্যাজিক্যাল
শান্তনু গুড়িয়া
সব ভ্রমণের নাম দেওয়া যায় না
যেমন রূপনারায়ণ
হঠাৎ ফুঁসে ওঠা কামনার ডালপালা
আন্দোলিত হোগলার বন
মত্ত পবন ছুঁয়ে যায় নির্জন বালুচর
হাট করে খুলে যায় রুদ্ধ দরোজা
এমনই সব ম্যাজিক্যাল ব্যাপার ---
বিভাজিকার আকর্ষণ উত্তেজক
হঠাৎ ঝাঁপিয়ে পড়ে নদীজলে
তৃষ্ণার্ত শরীর...
মুক্তির আনন্দে ভেসে চলে অতঃপর...



0 Comments