
আলিঙ্গন
সুজিত কুমার মালিক
নিদ্রাহীন শহরের বুক জুড়ে
নিশাচরের ব্যস্ততায়
স্বপ্নের সংকট।
আঁধারের হামাগুড়ি
আলোকের সন্ধানে,
বিলিয়ে দেওয়া জোনাকির
স্বপ্ন বিতরণের প্রস্তুতি ।
এই ভাবেই ভোরেদের
ব্যর্থ আবদারে দিনযাপন,
সন্ধ্যার সাঁঝবাতি নিভিয়ে
অপেক্ষায়-- রাতের আলিঙ্গন।



0 Comments