মাটির কাছে ~ সুনন্দ মন্ডলের কবিতা


মাটির কাছে 
সুনন্দ মন্ডল

রাতের নিস্তব্ধতা কেটে গেছে।
দু'চারটে করে পাখিদের ভিড়
ক্রমাগত এ-ডাল, সে-ডালে।

দেশজুড়ে একটিই পতাকা উড়বে।
স্বাধীন
নিরপেক্ষ
সার্বভৌম
গণতান্ত্রিক।

মিশে আছে ত্যাগ, 
সাহস ও শান্তির পরিচয়
আর অশোক চক্রে বীরগাথা।

গোটা বছর এখানে সেখানে
ছুটে বেড়ানো।
কখনো দেশের মধ্যে,
কখনো বিদেশ।

কখনো পাখির ইচ্ছা
কখনো পিঁপড়ের ব্যস্ততা
কখনো শেয়ালের চালাকি
কিন্তু আত্মত্যাগের বিন্দুমাত্র উপসর্গ ছিলো না।

শুধু স্বাধীনতা দিবস এলেই
মনে পড়ে স্বাধীন দেশের কথা!
তখনই মাটির কাছে ফিরে আসতে ইচ্ছে করে।

                       কবি সুনন্দ মণ্ডল 
   কাঠিয়া, মুরারই, বীরভূম













0 Comments