তুমি নদী নিরবধি ~ প্রেমাংশু শ্রাবণের কবিতা


তুমি নদী নিরবধি 
প্রেমাংশু শ্রাবণ

রাত জাগা ঘড়ি 
কোকিল কণ্ঠে ডাকে।
আমি তোমাকে খুঁজি 
রাত্রির শরীরে তুমি নদী --
নিরবধি। 

তোমার নদীতে ডুবে যেতে যেতে 
দেখি
আমি সাঁতার জানি না,
খুব চাইলাম আমি
সাঁতার শিখবো তোমার নদীতে 
আমি যার নাম রেখেছি অলকানন্দা 

যে নদীতে ভেসে যাওয়া যায় 
ডুবে যাওয়া যায় 
ডুবে ডুবে মরে যাওয়া যায়। 

তোমার অপেক্ষার সময় হয়ে ওঠে 
তোমার রাত্রির নদী, 
এতো স্রোত--
এতো তীব্র টান
ভেঙেচুরে কেবলি রচনা করে 
সময়ের আখ্যান। 

নদীটি তুমি যদি হও
দেখবে ঠিক একদিন
আমিও সাঁতার শিখে যাবো।

কবি প্রেমাংশু শ্রাবণ 
যশোর, বাংলাদেশ












0 Comments