ভাদ্রমাস ~ অজিত কুমার জানার কবিতা


ভাদ্রমাস 
অজিত কুমার জানা 

চুল এখন খোলো জানালায়-
দখিন হাওয়া খুঁজে। 
ঢলে পড়া রোদ,
গাছের পাতায় লিখে দেয়, 
তার শেষ চিঠি।
মন কেমনের দরজা খুলে-
দুয়ারে দাঁড়িয়ে ভাদ্রমাস।

কবি অজিত কুমার জানা 
কোটরা, হাওড়া, পশ্চিমব্ঙ্গ






0 Comments