
জীবন্ত সময়কে ফসিল কোরো না
জয়শ্রী সরকার
সময়ের ভালোলাগাটুকু উসুল করে নাও
উপলব্ধি আর উপাসনা দিয়ে,
শুদ্ধতা আর তিতিক্ষা দিয়ে ;
জেনো----কোথাও কোনো বঞ্চনা নেই।
বিপরীতে হাঁটো
দেখবে--- বিবেকের কাছে ,নৈতিকতার কাছে
হৃদয়ের কাছে খাটো হয়ে গেছো
বঞ্চিত হয়েছো নিজেই।
যে আনন্দের উৎসার থেকে
কবিতার জন্মকথা উঠে আসে
সৃষ্টি হয় প্রেরণার---
সে জায়গাটায় দেখবে
শুধুই শূন্যতা--- মৃত সৈনিকের শূন্যতা !
তাই, জীবন্ত সময়কে ফসিল কোরো না,
ওকে কথা বলতে দাও ;
কারণ--- সব চলে যায় ,শুধু কথার মৃত্যু নেই !



0 Comments