গাছ ~ লিটন শব্দকরের কবিতা


গাছ
লিটন শব্দকর 

সারারাত ধরে চারাগাছগুলি এখানে
মহীরুহ হয়ে ওঠে-পাতায় ছেয়ে যায়।
ভোরবেলা রেগোলিথে পাতার মিশ্রণ 
বাকি পাতারা মেলা বসা বিস্তীর্ণ মাঠে
আশ্রম স্নিগ্ধতাকে জড়িয়ে ধরে রাখে 
কাক্ষিক মুকুলে নক্সাকল্পে পদসঞ্চার 
তারপর পত্রকক্ষে কৌণিক আধিপত্য
রামধনু সুতোয় রচিত বেষ্টনীরা যদিও
কয়লা খাদানে চাপা পড়ে কান্না জুড়ে
তবুও সারাটি রাত্র ধরে চারাগাছগুলি
আরও প্রাচীনতর মহীরুহ হয়ে ওঠে।

কবি লিটন শব্দকর 
ধর্মনগর, উত্তর ত্রিপুরা, ভারত


0 Comments