স্বপ্ন ও শরৎ ~ প্রাণকৃষ্ণ ঘোষের কবিতা


স্বপ্ন ও শরৎ
প্রাণকৃষ্ণ ঘোষ

স্বপ্নে চাঁদ ওঠে রোজ 
আলোকিত জোৎস্নার কাছে 
আমি জমা রাখি তোমার অবয়ব
এভাবেই শরৎ আসে
আগমনি বার্তা ছড়িয়ে পড়ে আকাশজুড়ে 
স্বপ্নে যে তোমাকে দেখি
উমা’র সঙ্গে খুব মিল তার
শিউলি ফুলের ঘ্রাণ আসলে 
আস্ত একটা স্বপ্ন 
আস্ত একটা শরৎ
আস্ত একটা আগমনি
আস্ত একটা তুমি

কবি প্রাণকৃষ্ণ ঘোষ 
আলিশা, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ


0 Comments