সঙ্গম ~ প্রেমাংশু শ্রাবণের কবিতা


সঙ্গম
প্রেমাংশু শ্রাবণ

সঙ্গম ক্লান্ত শরীরে আজ অঘ্রাণ মাসের বিকেল
মাঠ ভর্তি ধানের গন্ধ নিয়ে
আমি এখন কোথায় যাবো
কিসে ডুববে আমার উচ্ছ্বাস?

চাঁদ গলে গলে অজস্র মোম
রেখে গেলে লক্ষী কোজাগর
এখানে দ্রাবক নেই,হলুদ সাদা জীবনের উপর
ছড়িয়ে ছিটিয়ে আছে কাম,
দ্রাব আর বিষণ্ণতা
রমণী শীত জানে না এইসব
সে শুধু কুড়িয়ে আনে
আমাদের শীতের ওম।

কবি প্রেমাংশু শ্রাবণ 
যশোর, বাংলাদেশ

0 Comments