🔰অন্তরা দাঁ 💢কাঁটাপুকুর,পূর্ব বর্ধমান💢
যখন ফুরিয়ে এসেছে দৈনিক রসদ
নগদ টাকা'ও প্রায় নেই
ভুখা মরে যাওয়ার চেয়ে...
মরিয়া হয়ে হেঁটেছিল ওরা...
আর কিছুটা যেতে পারলেই পাওয়া যাবে ফিরতি ট্রেন
পরিবার-পরিজন,গরম ভাতেরগন্ধ
নোলক-পরা প্রিয় মুখ
কচি হাতে তেষ্টা'র জল !
ঘুম নয়,অবসাদ হেমলক হয়ে
আলকাতরা'র মতো চুঁইয়ে নেমেছিল
চেতনায়...শান্তি !
অন্ধ,কালো মালগাড়ি ছুঁয়ে গেলে
কাটা পড়ে রইলো হাঁটুভর ধুলো-পা,হাত
যে আঙুল ছুঁয়েছিল শেষবার
সন্তানের মুখ,
জীবনে'র গ্লানি মাখা নাড়িভুড়ি
সস্তা চাউমিনের মতো,
বিস্বাদ পোড়া রুটি ক'খানা,সঞ্চয়।
পায়ে হাঁটা গরীব মানুষের জন্য
আমাদের মাথাব্যথা ছিল না কখনো




1 Comments
আজ সব কিছুই যেন দৈনন্দিন ঘটনা মনে হয় বেশীর ভাগ মানুষের কাছে। টিভিতে খবর টা শুনলাম, ইস করলাম পর মুহুর্তে ভুলে গেলাম ! কিন্তু তা নয় কারো কারো মন ছুঁয়ে যায়, ব্যথায় মন ভার হয়! কবির লেখার মধ্যে তাঁর হৃদয়ের ব্যথাটা নিটোল ভাবে ফুটে উঠেছে। এই রকম লেখাকে আমি কুর্ণিশ করি! কবির জয় হোক!
উত্তরমুছুন