🔸অণুগল্প:
📚পুলক কুমার বন্দ্যোপাধ্যায়🔹পূর্ব বর্ধমান🔹
🔰অনেকক্ষণ হয়ে গেল,কই,ছেলে বা বউমা কেউই তো এখনও ফিরল না। মনটা ভীষণ 'কু' গাইছে। হাবিজাবি কত কী দুশ্চিন্তা ! রাস্তাঘাটে বিপদ-আপদের তো শেষ নেই। "তুমি এখানেই বসে থাকো,আমরা একটু পরেই আসছি" বলে সেই যে গেল,ব্যস্ !
ক'দিন ধরে সবকিছুই কেমন অন্যরকম লাগছে।
যে-নাতি মোটেই তেমন কাছে ঘেঁষত না সে যেন হঠাৎ ভীষণ ন্যাওটা হয়ে উঠল। ছেলে পাশে বসে গায়ে হাত বুলিয়ে দেয়,"জ্বরটা ছেড়েছে তো মা ? তুমি কিন্তু বড্ড অনিয়ম করো।" বউমার গলা থেকেও যেন মধু ঝরছে, "কতদিন ধরে বলছি,তবু আমার বাপের বাড়িটা আপনি দেখলেনই না। আর কোনও কথা শুনব না,এবার নিয়ে যাবই।"
ওরা সবকিছু বেশ গুছিয়ে-টুছিয়ে দিয়েছে। কিন্তু এখানে বসতে বলে কোথায় যে গেল ! এই জায়গাটাও কেমন যেন অন্যরকম। কপালে ভাঁজ নিয়ে মা অবাক।
তাঁরই মতো একজন পাশে এসে দাঁড়িয়েছেন,মুখের হাসিটাও বেশ চওড়া,"আপনাকে রেখে গেল বুঝি !.... ভালই হয়েছে।....আমরা এতগুলো বুড়োবুড়ি এখানে তো দিব্যি রয়েছি ।"

1 Comments
ছিন্ননাড়ীতে টানের বড়ই অভাব -
উত্তরমুছুনএটাই অনুগল্পের বিষয়, পাকাহাতে সেটা
সুন্দর গল্পায়ণ করা কৃতিত্বের দেবী রাখে।